২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে এ কে আজাদ ও নিক্সন চৌধুরীর জয়

বাকি দুটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।

ফরিদপুরে এ কে আজাদ ও নিক্সন চৌধুরীর জয়

ফরিদপুর-৩ সদর আসনে এ কে আজাদ (বায়ে) এবং ফরিদপুর-৪ আসনে মজিবুর রহমান নিক্সন চৌধুরী জয়ী হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 11:24 PM

Updated : 07 Jan 2024, 11:31 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আওয়ামী লীগ এবং বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

রোববার রাতে ফরিদপুরে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফর অনুযায়ী, ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান নৌকা প্রতীকের পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আরিফুর রহমান দোলনের ঈগল প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯।

এ আসনে ৩৮ হাজার ৩৪২ ভোটে নৌকা বিজয়ী হয়েছে।

ফরিদপুর-২ আসনে (নগরকান্দা, সালথা) আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু নৌকা প্রতীকের পেয়েছেন ৮৬ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র জামাল হোসেন মিয়া ঈগল প্রতীক পেয়েছেন ৮৪ হাজার ১১৪।

এ আসনে ১ হাজার ৯৮১ ভোটে নৌকা বিজয়ী হয়েছে।

ফরিদপুর-৩ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ টি।

এ আসনে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে ঈগল প্রতীক জয়ী হয়েছে।

ফরিদপুর-৪ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।

নিক্সন চৌধুরী ২৩ হাজার ৯৬৯ ভোট বেশি পেয়ে তৃতীয়বারের মত জয়ী হয়েছেন।