২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মেইন সুইচ বন্ধ না করে পুনরায় সুইচে তার লাগাতে গেলে বিদ্যুতের শক খেয়ে পাশের পুকুরে ছিটকে পড়েন শাহাদুল।

কুড়িগ্রামে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 04:09 PM

Updated : 05 Aug 2023, 04:09 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।

নিহত শাহাদুল ইসলাম (৩০) ওই গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে শাহাদুল নিজ ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে যান। এ সময় একাধিকবার চেষ্টার পরও মটরে পানি না ওঠায় সুইচ বোর্ড খোলেন তিনি।

কিন্তু মেইন সুইচ বন্ধ না করে পুনরায় সুইচে তার লাগাতে গেলে বিদ্যুতের শক খেয়ে পাশের পুকুরে ছিটকে পড়েন শাহাদুল। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যায়।

ঘটনাটি পুলিশকে জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।