০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘এক মাসের জন্য’ ঋতুপর্ণা-মারিয়াদের কোচ এরিক মেয়ের

আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ডাগআউটে দাঁড়াবেন এই ফরাসি কোচ।

‘এক মাসের জন্য’ ঋতুপর্ণা-মারিয়াদের কোচ এরিক মেয়ের

এরিক মেয়ের। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 01:48 PM

Updated : 09 Nov 2026, 01:48 PM

গুঞ্জনই সত্যি হলো। পিটার জেমস বাটলারের অসুস্থায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ হলেন এরিক মেয়ের। ফরাসি এই কোচকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক মাসের জন্য মেয়েরকে দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছে বাফুফে। মূলত আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্যই কোচ করে আনা হচ্ছে তাকে।

দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ম্যাচ দুইটি হবে ১ ও ৫ ডিসেম্বর।

অসুস্থতার কারণে এ মুহূর্তে ইংল্যান্ডে আছেন বাটলার। তার অবর্তমানে গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুলের অধীনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি চলছে ঋতুপর্ণা-আফঈদাদের।