২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ১০ শিবির কর্মী আটক

আটকদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

Published : 16 Dec 2022, 06:34 PM

Updated : 16 Dec 2022, 06:52 PM

নওগাঁর সাপাহারে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয়রা তাদের আটকে পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন সাপাহার থানার ওসি হুমায়ূন কবীর।

পুলিশ ও স্থানীয়রা জানান,  মহান বিজয় দিবসকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য সাপাহার উপজেলার গোয়ালা বাজারে সকাল সাড়ে ৮টার দিকে ৫০ থেকে ৬০ জন শিবির কর্মী দেশ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে।

এসময় স্থানীয়রা ওই মিছিলে ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটকরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার হাশেমবেগপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাকিব হাসান, সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে মোস্তাকিম, পোরশা উপজেলার গাংঙ্গুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফুয়াদ হাসান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মোত্তালেবের ছেলে মোজাহেদুল ইসলাম, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের জয়নালের ছেলে হালিম হোসেন, সাপাহার দক্ষিণ পাতাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন হামিদ ও ইয়াছিন আরাফাত, ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল্যা আল মামুন, রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জুগিশু গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আরিফ হাসান ও সাপাহার উপজেলার গৌরিপুর গ্রামের মুমিনুল ইসলামের ছেলে হাসান আলী

ওসি হুমায়ূন কবীর বলেন, এবিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।