২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোর নিখোঁজ

সঙ্গীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও ঢেপা নদীর প্রবল স্রোতের কারণে কেউ পানিতে নামতে সাহস পায়নি।

দিনাজপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোর নিখোঁজ

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 07:04 PM

Updated : 02 Jul 2023, 07:04 PM

দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে।

রোববার দুপুরে কান্তানগর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন।

নিখোঁজ দুই কিশোর হলো ইব্রাহিম (১৫) ও মিম (১৬)। ইব্রাহিম বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিম কাহারোলের দীপনগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মানিক হোসেন জানান, দুপুর ১২টার দিকে নিখোঁজ দুই কিশোরসহ ছয়জন কান্তানগর ব্রিজের কাছে ঢেপা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ ইব্রাহিত ও মিম পানিতে তলিয়ে যায়। অন্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও প্রবল স্রোতের কারণে কেউ পানি নামতে সাহস পায়নি।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরদের সন্ধান পাওয়া যায়নি।