সিলেটে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু
হুমায়ুন রশিদ চত্বরে ট্রাকটি পেছন থেকে এসে তাদের আটোরিকশাকে চাপা দেয়।
সিলেট নগরীতে ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের হুমায়ুন রশীদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণসুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান।
নিহতরা হলেন নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালের রেজিস্ট্রার তৌহিদুল রশিদ চৌধুরী (৪৫)এবং তার ছেলে তালহা রশিদ চৌধুরী (১৬)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, তৌহিদ ও তালহা অটোরিকশায় করে যাচ্ছিলেন। হুমায়ুন রশিদ চত্বরে ট্রাকটি পেছন থেকে এসে তাদের আটোরিকশাকে চাপা দেয়।
বাবা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতলে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানান ওসি।
