২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মাটি বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল নারীর

সকিনা খাতুন আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

নেত্রকোণায় মাটি বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল নারীর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স|

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 11:16 AM

Updated : 24 Jan 2024, 11:16 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাটি বোঝাই ট্রলি চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক নারী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া বাজার এলাকায় দুর্ঘটনার পর রাতে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান বলে জানিয়েছেন দুর্গাপুর থানার এসআই মো. সলিমউদ্দিন মিয়া।

নিহত ৬০ বছরের সকিনা খাতুন ওই ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সলিমউদ্দিন জানান, সকিনা খাতুন আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে বিকালে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।

পথে জাগিরপাড়া বাজার এলাকায় পৌঁছাতেই মাটি বোঝাই একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রলি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় সকিনা খাতুন ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ নিয়ে থানায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।