২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী দম্পতির মৃত্যু

বাঘাবাড়ী সেতু এলাকায় পেছন থেকে একটি ট্রাক ভানটিকে ধাক্কা দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী দম্পতির মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 11:48 PM

Updated : 24 Jan 2024, 11:48 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের ধাক্কা ভ্যানে থাকা স্বামী ও স্ত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন ভ্যানচালক। 

বুধবার সন্ধ্যায় উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী সেতুর পাশে তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার খোরশেদ আলম জানান। 

নিহতরা হলেন- উপজেলার রুববাটি ইউনিয়নের বিলকলমি গ্রামের আনসার তালুকদার (৬০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৫০)। তবে আহত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।

খোরশেদ আলম জানান, সন্ধ্যায় বাঘাবাড়ী সেতু এলাকায় মহাসড়কে পেছন থেকে একটি ট্রাক ব্যাটারিচালিত ভানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী ও চালক আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আনসার ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক পর পুলিশ হেফাজতে দিয়েছে বলে জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।