মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাবা ও মায়ের ছাড়াছাড়ির পর আফ্রিদীকে দেখাশুনা করতো তার খালা মিতু আক্তার।
মাদারীপুর সদরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
নিহত ৭ বছর বয়সি আফ্রিদী বাগেরপাড় ৬ নম্বর ওয়ার্ডের বাবু হোসেনের ছেলে।
ওসি মনোয়ার বলেন, বাবা ও মায়ের ছাড়াছাড়ির পর আফ্রিদীকে দেখাশুনা করতো তার খালা মিতু আক্তার। দুপুরে মিতু খাবারের জন্য আফ্রিদীর খোঁজ করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন।
দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]
