২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘ঋণের চাপে’ রেস্তোরাঁ ব্যবসায়ীর আত্মহত্যা

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাওনাদাররা ঋণের টাকা জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল।

চুয়াডাঙ্গায় ‘ঋণের চাপে’ রেস্তোরাঁ ব্যবসায়ীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 09:35 PM

Updated : 18 Jun 2023, 09:35 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে এক রেস্তোরাঁ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে উপজেলার বারাদী ইউনিয়নের চারপাড়ায় ওই ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

নিহত সবুজ আলী (৪২) একই গ্রামের প্রয়াত নিয়ত আলীর ছেলে।

নিহতের স্বজনদের বরাতে আলমডাঙ্গা থানার এসআই হাদিউজ্জামান জানান, সবুজ আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। পাওনাদাররা ঋণের টাকার জন্য তাকে ক্রমাগত চাপ দিচ্ছিল। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। দুপুরে তিনি শ্বশুরবাড়ির একটি ঘরের আঁড়ার সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

ওই থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।