২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দুপুরে নগরীর জেলরোডে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি।  

সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আফজল হোসেন

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 09:19 PM

Updated : 01 Jan 2024, 09:19 PM

সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নগরীর জেলরোডে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।  

আটকরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের পর মেট্রোপলিটন পুলিশ আইনে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”