২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে সড়কে পড়েছিল বাইক আরোহী ২ যুবকের লাশ

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ত্রিশালে সড়কে পড়েছিল বাইক আরোহী ২ যুবকের লাশ

ঘটনাস্থলেই বাইক আরোহী দুই যুবক মারা যান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2023, 10:17 PM

Updated : 19 Mar 2023, 10:17 PM

ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত গাড়ি চাপায় বাইক আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 

রোববার রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি মো. মাইন উদ্দিন জানান। 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাত ৮টার দিকে ওই ব্রিজ এলাকায় অজ্ঞাত একটি গাড়ি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকের আরোহী দুই যুবক মারা যান। 

ওসি আরও জানান, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।