০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

নওগাঁ জেলা কারাগারে এক বন্দির মৃত্যু

কারা কর্তৃপক্ষ জানায়, ২৭ ফেব্রুয়ারি সান্তাহার রেলওয়ে থানায় করা মাদক মামলায় কারাগারে আসেন সামিরুল।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 03:32 PM

Updated : 18 Mar 2024, 04:57 PM

নওগাঁয় জেলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে।  

সোমবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নওগাঁ জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান। 

মৃত সামিরুল সরদার (২২) নাটোরের সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের প্রয়াত আবেদ আলীর ছেলে। 

জেল সুপার নজরুল বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সান্তাহার রেলওয়ে থানায় করা মাদক মামলায় কারাগারে আসেন সামিরুল। 

“এরপর সোমবার ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।” 

লাশ হাসপাতালেই রয়েছে; আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।