২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

কভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষের পর মোটরসাইকেলকে ধাক্কা দেয় পিকআপটি।

বরিশালে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

বরিশালে দুর্ঘটনা কবলিত পিকআপ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 10:44 PM

Updated : 03 Apr 2023, 10:44 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল চালক ও অরোহী নিহত হয়েছেন। 

সোমবার বিকালে বরিশাল-পটুয়াখালী সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান। 

নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মোশারেফ হোসেনে ছেলে মোটরসাইকেল চালক মো. ফেরদৌস (৩৮) এবং রাঙাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে কবির চৌকিদার (৬৫)। 

ওসি এসএম মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবির চৌকিদার তার চাচাতো ভাই হাসানকে নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ সময় একই দিকে যাচ্ছিল একটি পিকআপ। 

Image

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল।

“পথে পটুয়াখালীগামী একটি কভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কবির চৌকিদার মারা যান।” 

স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক ফেরদৌস ও আরোহী হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন বলে জানান বাকেরগঞ্জ থানার এসআই মামুদুল হাসান। 

দুর্ঘটনার পর পিকআপ রেখে পালিয়েছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি এসএম মাকসুদুর জানান।