২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষায় বসল জমজ তিন বোন

প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় তারা ভালো ফল করেছিল বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষায় বসল জমজ তিন বোন

এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নেওয়া টাঙ্গাইলের সখীপুরের জমজ তিন বোন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 11:31 PM

Updated : 30 Apr 2023, 11:31 PM

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে জমজ তিন বোন। বিষয়টি সবার নজর কেড়েছে।

রোববার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে তিন বোন অংশ নিয়েছে।

সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা।

পরীক্ষার্থীরা হলো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের তিন মেয়ে সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও রাবিয়া ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, “আগের ক্লাসের পরীক্ষায় মেয়েদের সন্তোষজনক ফলাফলে আমি খুশি। আশা করি, তারা এবার এসএসসিতে ভালো ফল করবে। তারা যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”

সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, জমজ তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে।

এবার এসএসসিতেও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশা প্রধান শিক্ষকের।