২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সৈয়দপুরের মেয়রের বিরুদ্ধে কাউন্সিলদের বিক্ষোভ

“প্রত্যেক ওয়ার্ডের জন্য ১৫০টি করে কার্ড বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১১০টি।”

সৈয়দপুরের মেয়রের বিরুদ্ধে কাউন্সিলদের বিক্ষোভ

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন কাউন্সিলররা। 

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 11:33 PM

Updated : 09 Apr 2024, 11:33 PM

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কাউন্সিলররা।

মঙ্গলবার দুপুরে ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভা ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে সৈয়দপুর প্রেসক্লাব মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন, আব্দুল খালেক সাবু, কাজী জাহানারা, রুবিনা সাকিল, ফরহাদ হোসেন।

প্যানেল মেয়র শাহিন হোসেন বলেন, “ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চার হাজার ৬২১টি কার্ড বরাদ্দ দেয় সরকার। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ওয়ার্ডের জন্য ১৫০টি করে কার্ড বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু প্রত্যেক কাউন্সিল ১০০টি কার্ড জোরপূর্বক ধরিয়ে দিয়েছেন মেয়র।

মেয়রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান কাউন্সিলররা।

এ ব্যাপারে জানতে মেয়র রাফিকা আকতার জাহান বেবীর মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।