২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসবকে কেন্দ্র করে এ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ৷

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 12:08 PM

Updated : 29 Mar 2023, 12:08 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত প্রায় দশ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে৷ এ ছাড়া কাঁচপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্তও আরও দশ কিলোমিটার এলাকায় যানজট আছে৷

মঙ্গলবার মধ্যরাত থেকেই যানজট দেখা দেয় তবে বুধবার ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই যানজট তীব্র হতে শুরু করে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন।

সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে এ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ৷

এ ছাড়া সকালে ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট ছিল৷ তবে সময় বাড়ার সাথে সাথে এ যানজট কমতে শুরু করেছে বলে জানান ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক ৷

তিনি বলেন, লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের বন্দরে প্রচুর মানুষ আসছেন৷ তাদের রাস্তা পারাপারের সুবিধা করে দেওয়ার জন্য যানবাহন সিগন্যালে রাখতে হচ্ছে৷ এতে যানজট সৃষ্টি হয়েছে৷

তবে এ যানজট দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা৷

তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে৷ দুপুরের মধ্যে যানজট নিরসন করা যাবে৷