২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন দেখেও ‘সরেননি’, কাটা পড়লেন বাক প্রতিবন্ধী

রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেন দেখেও ‘সরেননি’, কাটা পড়লেন বাক প্রতিবন্ধী

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2024, 03:28 PM

Updated : 26 Mar 2024, 03:36 PM

গাজীপুর নগরীতে ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে পূবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. নাজিউর ইসলাম জানান।

নিহত ৫৫ বছর বয়সী মো. ফজল মিয়া ফরিদপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পূবাইল করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে থাকতেন।

এসআই বলেন, “ফজল বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। এক পর্যায়ে ট্রেন কাছে আসছে দেখেও তিনি সরে যাননি।

“এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে নাজিউর জানান।