২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসে থাকা ব্যাগে মিলল ‘১৫ কেজি গাঁজা’, চালকসহ আটক ২

দুটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্স ও হানিফ এন্টারপ্রাইজের পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 10:30 PM

Updated : 19 Aug 2023, 10:30 PM

রংপুরের কাউনিয়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা পেয়েছে পুলিশ। এ ঘটনায় বাসটির চালকসহ দুজন আটক হয়েছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে কাউনিয়ার নিজপাড়া এলাকায় সরকার গ্লাস অ্যান্ড থাই এ্যালুমিনিয়ার দোকানের সামনের সড়কের ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে চালকের পাশে থাকা ব্যাগে গাঁজাগুলো পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন: নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন নাটেশ্বর বাংটি হাজিপাড়া এলাকার তাজুল ইসলাম ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন নিলুর খামার এলাকার শহিদুল ইসলাম।

শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, চালকের পাশে থাকা দুটি স্কুল ব্যাগে পলিথিন ও প্লাস্টিকের দুটি প্যাকেটে গাঁজাগুলো পাওয়া যায়। সেইসঙ্গে দুটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্স ও হানিফ এন্টারপ্রাইজের পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

ইফতে খায়ের আলম আরও জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় মামলার পর দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।