২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন আর নেই

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ঢাকায় গিয়েছিলেন আকমল হোসেন।

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন আর নেই

মো. আকমল হোসেন

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 02:11 PM

Updated : 27 Dec 2022, 02:11 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন থেকে আর বাড়ি ফেরা হয়নি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান মো. আকমল হোসেনের। 

মঙ্গলবার দিনগত রাত পৌনে ২টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ৭০ বছরের আকমল হোসেন জগন্নাথপুর উপজেলা শ্রীরামসী গ্রামের বাসিন্দা। 

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিজু জানান, দলের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ঢাকায় গিয়েছিলেন আকমল হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আকস্মিক বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টা ৪০ মিনিটের সময় তিনি মারা যান। 

“চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা তিনি গেছেন।” 

আকমল হোসেনের মরদেহ জগন্নাথপুরে ফেরানোর প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান রেজাউল করিম। 

গত ৩ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চার হাজার ৩৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আকমল হোসেন। 

এ ছাড়া গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃতীয়বারের মতো তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।