২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

“নতুন মামলাসহ তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ছাড়াও অন্যান্য অপরাধের মোট ১৬টি মামলা আছে।”

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার তকদীর হোসেন ওরফে জলিল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 04:55 PM

Updated : 14 Feb 2024, 04:55 PM

কুমিল্লায় একটি বিদেশি পিস্তলসহ ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান।

তিনি আরও জানান, গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তকদীর হোসেন ওরফে জলিল (৩৪) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারের পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা তার দেহ তল্লাশি করে ব্রাজিলের তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল জব্দ করে। পরে তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়।

পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান আরও বলেন, নতুন মামলাসহ তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ছাড়াও অন্যান্য অপরাধের মোট ১৬টি মামলা আছে। এর মধ্যে ১৫টি মামলা আদালতে বিচারাধীন।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার জলিলকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]