জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটির দায়িত্বে চন্দন ও সুমাইয়া
জাহাঙ্গীরনগর থিয়েটারের নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান।
জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) নতুন কমিটি গঠন করা হয়েছে; এতে চন্দন সমদ্দার সোম সাধারণ সম্পাদক ও সুমাইয়া জাহান সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন।
চন্দন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের সরকার ও রাজনীতি বিভাগের এবং সুমাইয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ কার্যকালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুক্তারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক উৎপল মণ্ডল, দপ্তর সম্পাদক জায়েদ হোসেন আলিফ, প্রযোজনা সম্পাদক এম এস কে শিমুল, প্রচার সম্পাদক প্রিয়া সাহা ও পাঠাগার সম্পাদক হাসিব অদনান।
সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে আছেন হুমায়ন ইবনে জামান এবং ফাতেমা নাজনীন শায়লা।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন- ফারিয়া মাহিন আলম রিয়ানা, রায়হান বাবু বর্ষণ, আতিকুর রহমান জনি ও ওবাইদুর রহমান রুশাদ।
জাহাঙ্গীরনগর থিয়েটারের নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান।
প্রধান উপদেষ্টা হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মনির এবং উপদেষ্টা হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি দায়িত্ব পালন করবেন।
