২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু হাসপাতালে

কারাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন জানান, ওই বন্দি উচ্চ রক্তচাপ ও শরীরের এক পাশে পক্ষাঘাতে ভুগছিলেন।

সিলেট কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু হাসপাতালে

মাসুক মিয়া

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 10:24 PM

Updated : 06 Jul 2023, 10:24 PM

সিলেট কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক বন্দি।

কারাগারটির জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, ওই বন্দি উচ্চ রক্তচাপ ও শরীরের এক পাশে পক্ষাঘাতে ভুগছিলেন।

মারা যাওয়া মাসুক মিয়া (৫৬) বিশ্বনাথ উপজেলার গয়াছ মিয়া হত্যা মামলার আসামি। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি কারাগারে ছিলেন।

সাখাওয়াত হোসেন জানান, গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাসুককে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

মাসুক মিয়ার ভাগ্নে উপজেলার দাউদপুর গ্রামের মজনু মিয়া সাংবাদিকদের জানান, বুধবার বিকালেই দশঘর ইউনিয়নের বরুণী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মামার দাফন সম্পন্ন হয়।