২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল পল্লি চিকিৎসকের

মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় আজাদ পড়ে গেলে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়।

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল পল্লি চিকিৎসকের

নিহত আবুল কালাম আজাদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 04:59 PM

Updated : 14 Aug 2023, 04:59 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস।

নিহত আবুল কালাম আজাদ (৪০) উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজারে ফার্মেসির দোকানের পাশাপাশি মুলাইদ গ্রামের ইসমাইল স্পিনিং মিলস্ লিমিটেডের সহকারী মেডিকেল অফিসার ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের চাচা শ্বশুর মো. খোকা মেম্বার বলেন, আজাদ প্রতিদিনের মতো কারখানায় দুপুরে খাবারের বিরতির সময় মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পথে রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে যান। এ সময় ঢাকাগামী একটি বাস আজাদকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কংকন কুমার।