১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা মামলা: বাবুসহ ৬ আসামির জামিন নাকচ

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 04:19 PM

Updated : 27 Aug 2023, 04:19 PM

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নাকচ হয়েছে।

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ আসামিদের জামিন আবেদন নাকচ করেন বলে বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান।

অন্য আসামি হলেন: মনিরুজ্জামান মনির, জাকিরুল, রেজাউল করিম, কাজী শামীম ও আসলাম।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাদিম। এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

আরও পড়ুন:

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ৬ জনের জামিন নামঞ্জুর

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: আরেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পুরানো খবর:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ১০ আসামির জামিন নামঞ্জুর

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের জবানবন্দি

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

পুরানো খবর:

নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দি