২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে ৫টি সোনার বার উদ্ধার

উদ্ধার হওয়া প্রায় ৬০০ গ্রাম সোনার বাজারমূল্য অর্ধকোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। 

ঝিনাইদহ সীমান্তে ৫টি সোনার বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 10:06 PM

Updated : 03 Apr 2023, 10:58 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮-ব্যাটলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, গোপন খবরে বিজিবির একটি দল সাদা পোশাকে মাটিলা গ্রামে একটি ড্রাগন ফল বাগানের ভিতর অবস্থান নেয়। দুপুর পোনে ১টার দিকে জ্যাকেট পরা এক ব্যক্তি বাজারের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল।

“বিজিবি টহল দল তাকে দাঁড়াতে বললে ওই ব্যক্তি বাজারের ব্যাগ ফেলে দৌড়ে ভারতের মধ্যে ঢুকে পড়েন। বিজিবি সদস্যরা সবজি ভরতি ওই ব্যাগ তল্লাশি করে টেপে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেন।

“এ সোনার ওজন ৫৮২ দশমিক ৪৪ গ্রাম; যার বাজারমূল্য ৪৯ লাখ ৪৪ হাজার টাকা।”

উদ্ধার হওয়া সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।