জামালপুরে পরিত্যক্ত স্থানে পাওয়া মর্টার শেল করা হল নিষ্ক্রিয়
এ ধরনের মর্টার শেল একাত্তরের সময় ব্যবহার করা হত বলে জানান ইউএনও।
জামালপুর সদর উপজেলায় পরিত্যক্ত স্থানে পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের কোজগড় এলাকা থেকে ৫০ মিটার দূরে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ করা বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস।
এসময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে সোমবার রাতে ওই এলাকায় মর্টার শেলটি পাওয়া যায়।
ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, ঘাটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়কারী দল মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।
“ওই ডিভিশনের বিগ্রেডির জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপটেন মোহতাসিম।”
তিনি আরও বলেন, “এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল। এ ধরনের শেল একাত্তরের সময় ব্যবহার করা হত।”
তবে এই মর্টার শেলটি কীভাবে এখানে এল তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ইউএনও।
আরও পড়ুন
