নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে শহরের কুড়িগ্রাম এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান।
আশিক ভট্টাচার্য ওই গ্রামের মিঠু ভট্টাচার্যের ছেলে।
পুলিশ জানায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
