২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নড়াইলে সড়কের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 11:29 AM

Updated : 29 Sep 2026, 11:43 AM

নড়াইলের সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ২টার দিকে সীমাখালী এলাকার আল মারকাজুল ইসলাম মাদ্রাসার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানিয়েছেন।

নিহত নারীর নাম-পরিচয় ও বয়স তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলছেন, “ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।