রেকর্ড গড়া সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ
জোহানেসবার্গে সেঞ্চুরি করে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন লিটন কুমার দাসও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। জোহানেসবার্গে রেকর্ড গড়া সেঞ্চুরিতে এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন হৃদয়। আরেক সেঞ্চুরিয়ান লিটন ঢুকেছেন সেরা ২৫ জনের মধ্যে।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৩তম স্থানে আছেন হৃদয়। লিটন উঠে এসেছেন ২৪ নম্বরে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাঈম হাসানের।
বিস্তারিত আসছে…
