Published : 09 Aug 2023, 08:35 PM
নরসিংদীর রায়পুরায় পানি ভরতি বালতিতে উপুড় হয়ে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউপির সদস্য মো. রহমত আলী।
শিশু আবু তালহা বড়চর তালিমুননিসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল রশিদের ছেলে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য রহমত আলী জানান, বড়চর তালিমুননিসা মহিলা মাদ্রাসার পাশে একটি ঘরে স্ত্রী ও একমাত্র শিশু-সন্তানকে নিয়ে বসবাস করেন আব্দুল রশিদ।
বুধবার সকালে শিশুটি মাদ্রাসার সীমানায় খেলছিল। এ সময় তার মা-বাবা কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে টিউবওয়ের পাশে থাকা পানি ভরতি বালতিতে উপুড় হয়ে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়।