রাজবাড়ীতে পদ্মার বোয়াল বিক্রি হলো ৪৭ হাজারে
নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী।
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া একটি বোয়াল মাছ ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়ৎ থেকে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভোরে পদ্মা নদীতে জেলেদের জালে বোয়াল মাছটি আটকা পড়ে। সকালে আড়তে মাছটি নিলামে তোলা হলে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকা দিয়ে কিনে নিয়েছি।
“মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করে দিবো।”
তবে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান বলেন, পদ্মা নদী থেকে ১৯ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ার বিষয়টি জানা নেই।
