২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের মিছিল শেষে আটক ২

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী এই বিক্ষোভ মিছিল করে।

বরিশালে জামায়াতের মিছিল শেষে আটক ২

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 09:13 PM

Updated : 28 Jul 2023, 09:13 PM

বরিশাল নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে দুই জনকে আটক করেছে পুলিশ।   

শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন। 

আটককৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার ভরতকাঠি এলাকার বদরুল হাসান (৪২) এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৭)। 

ওসি বলেন, নগরীর নতুন বাজার এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করে। সেখানে পুলিশ গেলে সবাই পালিয়ে যায়। এ সময় দুজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী নগরীতে এই বিক্ষোভ মিছিল করে। 

এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার। 

গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।