১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেললাইনের ক্লিপ ‘খোলার সময়’ যুবক আটক

রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 08:55 PM

Updated : 20 Jan 2024, 12:43 AM

রেললাইনের প্যান্ডেল ক্লিপ খোলার সময় এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে জামালপুর রেল পুলিশ।   

জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নান্দিনা রেলস্টেশন থেকে শাকিল মিয়াকে আটক করা হয়েছে। 

আটক ২৫ বছর বয়সী শাকিল সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে। 

ওসি বলেন, জামালপুর-ময়মনসিংহ রেলপথের নান্দিনা রেলওয়ে স্টেশনের রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে স্লিপার উপরে ফেলা ছিল। ওই অবস্থায় রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা শাকিলকে আটক করে রেলওয়ে থানায় হস্তান্তর করে। 

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে রেল পুলিশের এ কর্মকর্তা জানান।