নরসিংদীতে হাসপাতালে ভর্তি আরও ১৬ ডেঙ্গু রোগী
বর্তমানে জেলার হাসপাতালগুলোয় ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন ডেঙ্গু রোগী হয়েছেন।
মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জন রোগী নতুন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালগুলোয় ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩২ জন।
এর মধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ১৯ জন, সদর হাসপাতালে চার জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন রোগী চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া প্রাপ্ত রোগীর সংখ্যা ১৪ জন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ বছরের জানুয়ারি থেকে মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ২০৩ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
