২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাঠে পড়েছিল হাত-পা বাঁধা যুবকের লাশ

খুনের কারণ জানাতে পারেনি পুলিশ।

গাজীপুরে মাঠে পড়েছিল হাত-পা বাঁধা যুবকের লাশ

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 06:01 PM

Updated : 28 Apr 2023, 06:01 PM

গাজীপুর মহানগর এলাকা থেকে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ছায়াবীথি ফনিরটেক (নিরিবিলি) মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজোয়ান আহমেদ জানান।

নিহত সিয়াম (২০) মহানগরীর সদর থানা এলাকার ছোট দেওড়া (পূর্ব পাড়া) এলাকার মো. সামছুদ্দিনের ছেলে।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপের চিহ্ন আছে।

বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই মাঠে সিয়ামের হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি জিয়াউল ইসলাম।