২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

শিশুটির মা বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন; ঘটনার পর থেকে ফজলু পলাতক ছিলেন।

ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি ফজলু হোসেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 04:46 PM

Updated : 26 Mar 2023, 04:46 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার সকালে কাজিরবেড় এলাকা থেকে আসামি ফজলু হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

চল্লিশোর্ধ্ব ফজলু শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মাহমুদ আলীর ছেলে।

ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি মাল্টা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চার বছরের ওই শিশুকে মাল্টা বাগানে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী ফজলু। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফজলুকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে ফজলু পলাতক ছিলেন।

তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান নিশ্চিত করে ফজলুকে গ্রেপ্তার করা হয় এবং পরে মহেশপুর থানায় সোপর্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।