২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু

ফিরতে দেরি হওয়ায় নাতিকে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন আয়নল।

ভালুকায় পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:54 AM

Updated : 19 Jul 2023, 10:54 AM

ময়মনসিংহের ভালুকায় পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু হয়েছে। 

উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটন মিয়া বলেন, গত মঙ্গলবার বিকালে তার ইউনিয়নের বালিয়াগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন: ওই এলাকার প্রয়াত চান মামুদের ছেলে আয়নল হক (৫৫) ও আব্দুর রহমানের ছেলে  হাবিবুর রহমান (১০)। নিহতরা সম্পর্কে নানা-নাতি। 

নিহতদের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য লিটন মিয়া বলেন, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় নাতি হাবিবুর রহমান। ফিরতে দেরি হওয়ায় নাতিকে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন আয়নল। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে ওই পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে দু’জনকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে মৃত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। 

এ বিষয়ে ভালুকা থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।