২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২

বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি।

সুনামগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২

অটোরিকশাটি বাসের নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই স্কুলছাত্রী ও অটোচালক মারা যান।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 12:42 PM

Updated : 12 Oct 2023, 12:44 PM

সুনামগঞ্জ-দিরাই সড়কে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুই জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে সড়কের পাথারিয়া বাজারে এলাকায় মাদরাসার পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জানান শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশাটির চালক ইমরান হোসেন ও সুরমা হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাউহিয়া আক্তার। আহত হয়েছেন একই স্কুলের ছাত্রী ফাতেমা আক্তার, সোনারা বেগমসহ অপর দুই যাত্রী তালেব আলী ও মক্তছর আলী।

ঘটনাস্থলে উপস্থিত পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে দিরাইয়ের দিকে যাওয়া সাকিন পরিবহণ নামের যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে ৯টার দিকে দিরাই থেকে ছেড়ে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি বাসের নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ছাত্রী ও চালক মারা যান।

আহত হন আরও চার যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি খালেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।