২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইজিবাইকে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

আহত তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরে ইজিবাইকে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 08:03 PM

Updated : 22 Mar 2023, 08:03 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার বিকালে কাইল্লার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম। 

নিহতরা হলেন- সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও মো. আজগরের ছেলে ইসমাইল (৩)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

ওসি তৈমুর ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা সেবা গ্রিন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মর্জিনা বেগম। 

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন। 

আহত তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি তৈমুর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানায় এনেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।