১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিবাহবিচ্ছেদের পর ধর্ষণের অভিযোগে এএসআইয়ের বিরুদ্ধে মামলা

আলাউদ্দিন ফেনীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই হিসেবে কর্মরত।

বিবাহবিচ্ছেদের পর ধর্ষণের অভিযোগে এএসআইয়ের বিরুদ্ধে মামলা

ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মো. আলাউদ্দিন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 04:29 PM

Updated : 04 Dec 2022, 04:29 PM

বিবাহবিচ্ছেদের পর ধর্ষণের অভিযোগ এনে ফেনীতে পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। 

পেশায় স্কুলশিক্ষক ওই নারী শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলাটি দায়ের করেন বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান। 

আসামি মো. আলাউদ্দিন (৩৮) ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই হিসেবে কর্মরত। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঘরুশকুল লমাঝি এলাকায়। 

মামলার বরাত দিয়ে ওসি নিজাম উদ্দিন জানান, মামলার বাদীর সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়েছিল; পরে তাদের বিচ্ছেদ হয়। স্কুলশিক্ষিকা ফেনী শহরেই ভাড়া বাসায় থাকেন। সেখানেই তিনি ধর্ষণের শিকার হন। এরপর আলাউদ্দিন যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করেছেন। 

মামলাটি তদন্তের জন্য ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে আসামি আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে।