মৌলভীবাজারে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জুবেল আহমদ রাসেল জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তার পাশের এলাকার মধুর দোকান বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম সানা রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ইউপি সদস্য জুবেল আহমদ বলেন, “শুক্রবার একটি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা আহত হন।
“তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও অনন্ত ৩০ জন।”
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।
