২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঘরের ভেতর ঝোলানো বৈদ্যুতিক তারে কাপড় মেলে দিতে গিয়ে প্রথমে মেয়ে; পরে তাকে বাঁচাতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

পাবনা জেনারেল হাসপাতাল।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 06:56 PM

Updated : 20 Dec 2022, 08:15 PM

পাবনার সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) এবং তার মেয়ে হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। 

দাপুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ভেতর ঝোলানো বৈদ্যুতিক তারে কাপড় মেলে দিতে গিয়ে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুৎস্পৃষ্ট হন; পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। 

“পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।” 

জাহনারা খাতুনের স্বামী আরব আলী বিশ্বাস বলেন, তাদের মেয়ে সোমবার বিকালে তাদের বাড়ি বেড়াতে আসেন। আর সকালে স্ত্রী-মেয়ে দুজনকে হারাতে হলো। 

জাহানারা ও আলেছা দুজনেরই সন্তান রয়েছে। 

পাবনা সদর থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।