৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আগুনে টাকা, মালামাল ও স্বর্ণালংকার পুড়ে গেছে।

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাজিরহাট বাজারের কাপড় ব্যবসায়ী সুমনের বসতঘর পুড়ে যায়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 09:31 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে এক কাপড় ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সুমন হোসেনের ঘরে মঙ্গলবার ইফতারের আগে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কমলনগর উপজেলা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিয়াজুল আমিন জানান।

সুমন হাজিরহাট বাজারের কাপড়ের ব্যবসায়ী। আগুনে টাকা, মালামাল ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি।  

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলছে, ঘটনার সময় রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা বসতঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরসহ আসবাবপত্র, টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজুল আমিন বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”