২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জন গ্রেপ্তার

শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জন গ্রেপ্তার
রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

বিশেষ অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ। 

শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ছাড়া বাকি ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ছয়জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন- সাহাবুল ইসলাম কমল (৩২) ও মো. মোকশেদউল আলম ওরফে সুমন (৫০)। কমল রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি রাজশাহী মহানগর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 

আর মোকশেদউল আলম সুমন বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক।