১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নামে একাধিক মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 02:07 AM

Updated : 26 Aug 2026, 11:44 AM

বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে বিভিন্ন মামলার আসামি বলছে পুলিশ। 

রোববার গভীর রাতে ও সোমবার দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ওসি এস এম মঈনুদ্দিন। 

গ্রেপ্তাররা হলেন- বগুড়া পৌর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের সদস্য খামারকান্দি গ্রামের মেহেদী হাসান (৩৫), মাটিডালী এলাকার রিমন রহমান কাঞ্চন (২৫), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ (২৭), ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন (৫৫) ও সাবেক ছাত্রলীগ আজিজুল হক কলেজের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী রাসেল (৪০)।

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নামে একাধিক মামলা করা হয়। 

গ্রেপ্তারের পর আসামিদের সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।