খুলনায় ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত
চালকের সহকারী ও ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে নগরের খুলনা-যশোর সড়কের দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান।
নিহত মুসাব্বির হোসেন (২৪) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর জোনের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।
পরিদর্শক শাহরিয়ার বলেন, সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে ওই এলাকায় একটি ট্রাক মুসাব্বিরকে ধাক্কা দেয়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চালকের সহকারী ও ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
