১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে তেলের ট্যাংকারের ধাক্কায় নসিমনের হেলপার নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 04:19 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

গোপালগঞ্জে তেলের ট্যাংকারের ধাক্কায় মাটি বহনকারী নসিমনের হেলপার নিহত হয়েছেন।এ সময় চালকসহ আরও দুইজন আহত হন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান। 

নসিমনের ১৪ বছর বয়সী ওই হেলপারের নাম বায়েজিদ খান। 

পরিদর্শক আবুল হাসেম বলেন, সকালে গোপিনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেলের ট্যাংকার মাটি বহনকারী নসিমনটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বায়েজিদসহ তিনজন আহত হয়। 

তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বায়েজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।