২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

“এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে,” বলেন পিপি উজির আলী শেখ।

রাজবাড়ীতে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 08:22 PM

Updated : 07 Nov 2022, 08:51 PM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক ভ্যানচালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতে পিপি উজির আলী শেখ জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান (২১), একই এলাকার প্রয়াত দীনু শেখের ছেলে সাইফুল শেখ ওরফে রিপন (২০), ঘোনারঘাট গুচ্ছ গ্রামের প্রয়াত বাচ্চু শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং প্রয়াত সিরাজ উদ্দিন শেখের ছেলে ছালাম শেখ (৪৪)।

রায় ঘোষণার সময় নুরুজ্জামান ছাড়া বাকি আসামিরা পলাতক ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর উপজেলার দিলালপুর গ্রামের একটি মশুর ক্ষেত থেকে ভ্যানচালক বিল্লাল হোসেনের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর তিন আসামি গ্রেপ্তার হন। পরে পুলিশ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

“এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে,” বলেন পিপি উজির আলী শেখ।

আরও পড়ুন:

পুরনো খবর:

রাজবাড়ীর মহিলা দল নেত্রী স্মৃতির জামিন