২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সড়কে চালকের গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল অটোরিকশা

পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সড়কে চালকের গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল অটোরিকশা

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 01:48 PM

Updated : 15 Apr 2024, 01:56 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, উপজেলায় সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি এলাকার ফুলপুকুরিয়া-ফাঁসিতলা সড়ক থেকে সোমবার রাত পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করেন তারা।

নিহত ৫২ বছর বয়সী আইয়ুব আলী মিয়া ওরফে দুলা ওই ইউনিয়নের তরফ কামাল গ্রামের আব্দুল লতিফ নবানুর ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি শামসুল আলম বলেন, “লাশ উদ্ধারের সময় সড়কের পাশে দুলার অটোরিকশা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও পকেট থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।”

পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।